জাতীয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চার পদে নতুন নিয়োগ

আইসিটি সেল, টিএসসিসি, সেন্ট্রাল ল্যাবরেটরি ও প্রেস প্রশাসক পদে দায়িত্ব পেলেন চার অধ্যাপক

M
Md Ashikসোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৫ AM
১৫ বার পঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে চার পদে নতুন নিয়োগ

এ এইচ এম মুজাহিদ, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চারটি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। পদগুলো হলো—আইসিটি সেলের পরিচালক, টিএসসিসির পরিচালক, সেন্ট্রাল ল্যাবরেটরির পরিচালক ও প্রেস প্রশাসক। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, আইসিটি সেলের পরিচালক হিসেবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে দায়িত্ব পালনকারী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহজাহান আলীর মেয়াদ ২১ অক্টোবর ২০২৬ শেষ হবে। তবে নতুন নিয়োগ অনুযায়ী, ১৮ অক্টোবর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. জাহিদুল ইসলাম এ দায়িত্ব পালন করবেন।

টিএসসিসির পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুর রহমান। এ পদে দায়িত্ব পালনকারী হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেনের মেয়াদ ১৮ অক্টোবর শেষ হওয়ায় ১৯ অক্টোবর থেকে নতুন দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. মঞ্জুর রহমান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন।

অন্যদিকে, সেন্ট্রাল ল্যাবরেটরির পরিচালক হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমীন ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে দায়িত্ব পালনকারী আইসিটি বিভাগের অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলামকে ১৭ অক্টোবর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন নিয়োগ অনুযায়ী, ১৮ অক্টোবর থেকে অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমীন ভূঁইয়া এ দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রেস প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. গাজী মাহবুব মুর্শিদ। এ পদে দায়িত্ব পালনকারী আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলামের মেয়াদ ২০ অক্টোবর শেষ হবে। তাঁর স্থলে ২১ অক্টোবর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. গাজী মাহবুব মুর্শিদ দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে আরও বলা হয়েছে, নবনিযুক্ত অধ্যাপকেরা দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। একই সঙ্গে দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় বিদায়ী পরিচালকদের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।

প্রতিবেদনটি ভালো লেগেছে?

সুপারিশ করুন অথবা বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকুন।

মন্তব্য ও আলোচনা (০)

আপনার মূল্যবান মতামত দিন
এই প্রতিবেদনে এখনও কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন।

আরও পড়ুন