মনিরুজ্জামান মনির।। দিনাজপুর।।
১৭ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ সন্ধ্যা ১৯:৩০ ঘটিকায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুর জনাব মোঃ আব্দুল হালিমের নেতৃত্বে কোতয়ালী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর মেডিকেল কলেজের লাশ ঘরের সামনে এবং ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন লাইনপাড় এলাকায় অভিযান পরিচালনা করে ২০,২০০ (বিশ হাজার দুইশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন-
১। মোঃ সোহেল রানা (৪২), পিতা-আব্দুস সাত্তার, সাং-দক্ষিণ বালুবাড়ী লাইনপাড়, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর।
২। মোছাঃ লাকি বেগম (৩৫), স্বামী-মোঃ সোহেল রানা, পিতা-মোজাফফর, সাং-দক্ষিণ বালুবাড়ী লাইনপাড়, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর।
উদ্ধারকৃত মালামাল:
১। ২০,২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।
২। একটি ইয়ামাহা FZ250 মোটরসাইকেল।
৩। মাদক বিক্রির নগদ ৪০,০০০ টাকা।
৪। পাঁচটি মোবাইল ফোন (যাহার মধ্যে চারটি বাটন ফোন ও একটি স্মার্টফোন)।
৫। দুটি ব্যাগ।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




মন্তব্য ও আলোচনা (০)