কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পরিচিত মুখ ভাইরাল তাজু ভাইয়ের বাবা বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন । কিন্তু আর্থিক সংকটের কারণে বাবার প্রয়োজনীয় চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন তিনি । সন্তানের কাছে বাবার সুস্থতার চেয়ে বড় কিছু নেই। অথচ অর্থের অভাবে প্রিয় বাবার চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাজু ভাইয়ের । খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কুড়িগ্রাম জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ মোশাররফ হোসেন । এসময় তাজু ভাইয়ের বাবার খোঁজখবর নেন এবং যার যার সামর্থ্য অনুযায়ী তাজু ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের প্রতি আহ্ববান জানান ।




মন্তব্য ও আলোচনা (০)