রাজধানী থেকে ১৫০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরি থেকে ছড়িয়ে পড়া ছাইয়ের কারণে বিমানবন্দরটি বন্ধ করা হয়। দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সর্বশেষ পরীক্ষায় সোকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেছে, যাতে এই এলাকাতেও ছাই ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
মন্ত্রণালয় জানায়, পরিস্থিতির কারণে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময় রোববার সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত (গ্রিনিচ মান সময় ০২টা ৩০ মিনিট) বাড়ানো হয়েছে।




মন্তব্য ও আলোচনা (০)