জাতীয়

মাগুরার শালিখায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মাগুরার শালিখায় বিদ্যুতের হাত থেকে নিজের শিশু সন্তান ও স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার পুকুরিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অপূর্ব বিশ্বাস শালিখা উপজেলার পুকুরিয়া গ্রামের মৃত অমল বিশ্বাসের ছেলে।

M
Md Ashikবুধবার, ২২ জুলাই, ২০২৬ এ ০১:৫৫ PM
১৫ বার পঠিত
মাগুরার শালিখায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মাগুরার শালিখায় বিদ্যুতের হাত থেকে নিজের শিশু সন্তান ও স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার পুকুরিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অপূর্ব বিশ্বাস শালিখা উপজেলার পুকুরিয়া গ্রামের মৃত অমল বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টার দিকে অপূর্বর স্ত্রী দীপা বিশ্বাস তাদের দেড় বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে নিজ বাড়ির উপরে থাকা একটি জিআই তারে কাপড় শুকাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। স্ত্রীর চিৎকার শুনে ঘুম থেকে উঠে ছুটে আসেন অপূর্ব এবং স্ত্রী-সন্তানকে বিদ্যুতের হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেই বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন, তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি।

এদিকে পরিবারের তিন সদস্য—স্ত্রী, মা ও সন্তানের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অপূর্বর এই আকস্মিক মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

প্রতিবেদনটি ভালো লেগেছে?

সুপারিশ করুন অথবা বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকুন।

মন্তব্য ও আলোচনা ()

আপনার মূল্যবান মতামত দিন
এই প্রতিবেদনে এখনও কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন।

আরও পড়ুন