জাতীয়

আওয়ামী লীগের আমলে সনাতন ধর্মাবলম্বীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন: হুইপ দুলু

দেশে আওয়ামী লীগের সময়ই সনাতন ধর্মের মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের এমপি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার বিকেলে নাটোরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

M
Md Ashikশুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ০১:১১ PM
১৫ বার পঠিত
আওয়ামী লীগের আমলে সনাতন ধর্মাবলম্বীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন: হুইপ দুলু

সমাবেশে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপি সব সময় সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে এবং বিএনপির আমলে কোনো ধর্মের মানুষকে নির্যাতিত, অবহেলিত বা বঞ্চিত হতে দেওয়া হবে না। ভগবান শ্রীকৃষ্ণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা, ন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং পৃথিবী থেকে অনিষ্ট দূর করার জন্য এসেছিলেন—দুষ্টের দমন ও সৃষ্টের লালনই ছিল তাঁর উদ্দেশ্য। তিনি আরও বলেন, বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বে দেশে শান্তি, গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রফেসর শেখর কুমার স্যানাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুনসহ আরও অনেকে।

প্রতিবেদনটি ভালো লেগেছে?

সুপারিশ করুন অথবা বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকুন।

মন্তব্য ও আলোচনা ()

আপনার মূল্যবান মতামত দিন
এই প্রতিবেদনে এখনও কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন।

আরও পড়ুন