জাতীয়

অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিক হাফিজুর রহমান গ্রেপ্তার, নিন্দার ঝড়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর দৈনিক ‘ঢাকা প্রতিদিন’-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক)-কে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। সাইবার সুরক্ষা আইনে দায়ের করা একটি মামলায় মঙ্গলবার (২১ জুলাই) রাতে তাকে আটক করা হয় বলে জানা গেছে।

M
Md Ashikবুধবার, ২২ জুলাই, ২০২৬ এ ০৬:৪৭ AM
১৫ বার পঠিত
অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিক হাফিজুর রহমান গ্রেপ্তার, নিন্দার ঝড়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর দৈনিক ‘ঢাকা প্রতিদিন’-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক)-কে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। সাইবার সুরক্ষা আইনে দায়ের করা একটি মামলায় মঙ্গলবার (২১ জুলাই) রাতে তাকে আটক করা হয় বলে জানা গেছে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকের দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি তুলেছেন ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মহাসচিব মোহাম্মদ মাসুদ, ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেক মোহাম্মদ পাভেলসহ বিভিন্ন সাংবাদিক নেতা ও সহকর্মীরা।

পরিবার ও সহকর্মীদের অভিযোগ, সংশ্লিষ্ট অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর থেকেই পুলিশ শফিককে খুঁজতে শুরু করে এবং পরে রাতের দিকে শাহবাগ থানার একটি দল তাকে আটক করে। এ সময় শফিককে প্রকাশ্যে মৌখিকভাবে অপমান ও মানসিকভাবে হেনস্তা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মামলার বাদী হিসেবে পরিচিত ফায়ার সার্ভিসের এক কর্মচারী এবং একটি বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিক তাকে কটূক্তি করেন, এরপর পুলিশ তাকে একটি প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।

ঘটনার পর সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে দ্রুত গ্রেপ্তার বা হয়রানি করা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য একটি উদ্বেগজনক নজির, যা সংবাদমাধ্যমের স্বাধীন পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের কারণে তাদের বিরুদ্ধে আইনের অপপ্রয়োগ বা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা গ্রহণযোগ্য নয় এবং এমন পরিস্থিতি গণমাধ্যমের স্বাধীনতার জন্য নেতিবাচক বার্তা বহন করে।

সাংবাদিক নেতারা অবিলম্বে হাফিজুর রহমান (এইচ আর শফিক)-এর নিঃশর্ত মুক্তি, তার বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত এবং আটকের সময় হেনস্তার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

প্রতিবেদনটি ভালো লেগেছে?

সুপারিশ করুন অথবা বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকুন।

মন্তব্য ও আলোচনা ()

আপনার মূল্যবান মতামত দিন
এই প্রতিবেদনে এখনও কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন।

আরও পড়ুন